Sylhet Today 24 PRINT

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৪

দেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ কারণে জাতির উদ্দেশে ভাষণ দুপুর ২টার পরিবর্তে বিকাল ৩টায় করা হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের প্রায় সব জেলায় হামলা-সংঘর্ষের ঘটনার পর দেশে কারফিউ জারি রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান ভাষণের আগ পর্যন্ত দেশের জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.