Sylhet Today 24 PRINT

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: যুক্তরাজ্য

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০২৪

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র।

সোমবার (৫ আগস্ট) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাউনিং স্ট্রিটের অফিশিয়াল মুখপাত্র এ কথা জানান।

মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে সহিংসতার ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমি আশা করি যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, যাতে গণতন্ত্র রক্ষা পায় এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার পথে অগ্রসর হওয়া সম্ভব হয়।’

শেখ হাসিনার সম্ভাব্য গন্তব্য হতে যাচ্ছে লন্ডন, এমন জল্পনার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র এই মন্তব্য করলেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন। সেখানে কয়েক দিন অবস্থানের পর তিনি লন্ডন যেতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.