Sylhet Today 24 PRINT

বিমানবন্দর থেকে হাছান মাহমুদ আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

হাছান মাহমুদকে আটকের তথ্য মঙ্গলবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকেই আড়ালে ছিলেন হাছান মাহমুদ। অনেকে সুযোগ বুঝে আগেভাগেই দেশ ছাড়তে পারলেও এখন অনেক এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এর আগে ক্ষমতাচ্যুত সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.