Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২৪

আগামীকাল বুধবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের শপথ।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাংবাদিকদের এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, আমাদের চেষ্টা থাকবে আগামীকাল রাত ৮টায় শপথ অনুষ্ঠান করার। এসময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবকে স্বাগত জানান।

ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.