Sylhet Today 24 PRINT

বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের সুযোগ নেই: ড. মুহাম্মদ ইউনূস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য করা বা বিভেদ করার সুযোগ নেই।’ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। হিন্দুদের সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ। ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধর্য ধরেন, সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.