Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. রোবেদ আমিন।

রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক ডা. রোবেদ আমিনকে (৪১৩৯২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে একই দিনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অধ্যাপক ডা. রোবেদ আমিন এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ৭ জানুয়ারি তিনি এনসিডিসি শাখার লাইন ডিরেক্টর পদে নিয়োগ পান। তারও আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন অধ্যাপক ডা. রোবেদ আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.