Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্বে মল্লিকা দে

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে।

সোমবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন, জেলা প্রসাশক ড. উর্মি বিনতে সালাম।

এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় মৌলভীবাজার পৌরসভাসহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে।

জানা গেছে, নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.