Sylhet Today 24 PRINT

তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে: সতর্কীকরণ কেন্দ্র

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২৪

দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র৷

বুধবার (২১ আগস্ট) সিলেট, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্য সৃষ্টি হওয়ার পর এই বার্তা দিযেছে সংস্থাটি।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেছেন, মৌসুমি লঘুচাপের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তে বৃষ্টিপাত হয়েছে। এর ফলে হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, চট্টগ্রাম ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত একই থাকবে। তারপর থেকে কমে যেতে পারে। মোটামুটি তিন দিনের মধ্যে অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টা কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার গোমতি, মুহুরী ও হালদা নাদীর পানি সতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.