Sylhet Today 24 PRINT

৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০২৪

প্রতীকী ছবি

বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহারের আহ্বান জানান সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.