Sylhet Today 24 PRINT

১২ কেজি এলপিজির দাম ৪৪ টাকা বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৬৫.২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করেছেন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

আগস্টে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১৩৭৭ টাকা করা হয়। আর অটোগ্যাসের লিটার প্রতি দাম ছিল ৬২.৭০ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল বিইআরসি কর্তৃক দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে।

সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে বিইআরসির ঘোষিত দরে বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা ইচ্ছামত দর আদায় করছেন। কমক্ষেত্রেই শাস্তির আওতায় আনার খবর আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.