Sylhet Today 24 PRINT

২ মাসের জন্যে সেনাবাহিনী পেল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।

ক্ষমতাপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেতি প্রু’র সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের এই আদেশ দেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব।’

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.