Sylhet Today 24 PRINT

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) নতুন মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে ফারুক ওয়াসিফকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব এ টি এম শরিফুল আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী জনাব ফারুক ওয়াসিফ-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এ প্রেক্ষাপটে পিআইবির টানা চতুর্থবারের মহাপরিচালক জাফর ওয়াজেদ সরে দাঁড়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.