Sylhet Today 24 PRINT

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খতিব রুহুল আমিন বায়তুল মোকাররম মসজিদে আসছিলেন না। সরকার পতনের ছয় সপ্তাহ পর গত শুক্রবার জুমার নামাজ পড়াতে তিনি মসজিদে যান। তখন মুসল্লিদের একাংশ তার পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে খতিবের পক্ষ ও বিপক্ষ দল হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.