Sylhet Today 24 PRINT

সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

দেশের ১২ সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনসমূহের কাউন্সিলরদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.