Sylhet Today 24 PRINT

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২৪

বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে তাঁর নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার পর শান্তিনগরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার রুমের দরজা বন্ধ পায় পরিবার। রুমের দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.