Sylhet Today 24 PRINT

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২৪

দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার বিকেলে হাসপাতালটির পরিচালক ডা. শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফরহাদ মজহার কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শনিবার প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারব। তবে তার বিশ্রাম প্রয়োজন, হাসপাতালে সপ্তাহখানেক থাকা লাগতে পারে।’

পরিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.