Sylhet Today 24 PRINT

মুক্তিপণ না পেয়ে ২ শিশুকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৬

দুদিন আগে অপহৃত ঢাকার ধামরাইয়ের দুই শিশুর গলা কাটা লাশ পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরে মিলেছে।

নিহতরা হলো- ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন। উভয়ই স্থানীয় এক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার ময়ুরভাঙা এলাকার একটি লেবু বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে মির্জাপুর থানার ওসি মো. মাইনউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এই দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।”

মাইনউদ্দিন বলেন, বুধবার দুপুরে শাকিল ও ইমরান মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা দেখতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

“শুক্রবার বিকালে বাড়ির অদূরে মির্জাপুরের ময়ুরভাঙ্গা এলাকার একটি লেবুর বাগানে স্থানীয়রা দুই শিশুর লাশ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.