Sylhet Today 24 PRINT

নারী-শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি বিজিবি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি বিজিবি।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছ বলেন, ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকা যোগে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে। পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়। এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূণ্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা রয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.