Sylhet Today 24 PRINT

বায়তুল মোকাররম মসজিদের নতুন খতিব আব্দুল মালেক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২৪

মুফতি আব্দুল মালেককে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরকারের উচ্চপর্যায় থেকে তাকে খতিব নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া, তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটা পত্রিকা বের হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.