Sylhet Today 24 PRINT

সারদায় ২৫২ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২৪

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) অ্যাডিশনাল ডিআইজি মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮২৩ জন ক্যাডেট এসআই এর মধ্যে এই ২৫২ জনকে অব্যহতি দেওয়া হলো।

এই অ্যাডিশনাল ডিআইজি বলেন, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। এটি শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.