Sylhet Today 24 PRINT

আশ্বাসে সড়ক ছাড়লেন সাদ অনুসারীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২৪

রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া তাবলিগ জামাতের একাংশের আমির ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে রাস্তা থেকে সরে গেছেন।

তাবলিগ জামাতের একটি অংশের প্রধান মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভিকে ইজতেমায় আসার অনুমতির দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিলে তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা দেন সাদপন্থীরা। পথে পুলিশি বাধার মুখে পড়লে রমনায় সড়কের ওপর অবস্থান নেন তারা।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে তাবলিগ জামাতের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

এর আগে ১৫ নভেম্বর বিশাল জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থীরা।

আগামী বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চুড়ান্ত করা হয়েছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.