Sylhet Today 24 PRINT

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হলেন ডেইলি স্টারের সাংবাদিক গোলাম মোর্তোজা

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২৪

দ্য ডেইলি স্টারের সাংবাদিক গোলাম মোর্তোজাকে সচিব পদমর্যাদায় ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের বৈদেশিক চুক্তি শাখার উপ-সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গোলাম মোর্তোজাকে যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গোলাম মোর্তোজা বর্তমানে ডেইলি স্টারে কর্মরত আছেন। তার নিয়োগ সংক্রান্ত ফাইল তথ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.