স্পোর্টস ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২৪
সৌদি প্রো লিগে দামাককে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।
ম্যাচে দুই অর্ধে দুই গোল এসেছে রোনালদোর পা থেকে। ৩৯ বছর বয়সেও রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছেন এই পর্তুগীজ তারকা। গেল সোমবার কাতারের ক্লাব আল গারাফার মাঠে ৩-১ গোলে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।
৯০০ গোলের মাইলফলক স্পর্শ করে রোনালদো হাজার গোলের মাইলফলক স্পর্শের কথা বলেছিলেন। সেই লক্ষ্য পূরণেই যে তিনি ছুটছেন সেটি তার পারফরম্যান্সের স্পষ্ট। বর্তমান তার গোলসংখ্যা ৯১৫টি।
সব মিলিয়ে চলতি বছর ৫০ ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের গোলসংখ্যা ৪২টি।
যেই গতিতে তিনি ছুটছেন, তার ভক্তরাও আশা করছেন যে এই মাইলফলক তিনি স্পর্শ করেই ছাড়বেন শেষ পর্যন্ত। বর্তমানে তিনি অবস্থান করছেন ৮৫ গোল দূরে। তবে চলতি মৌসুমে অবশ্য সেটি সম্ভব নয়। ধারাবাহিকতা অব্যাহত থাকলে খুব বেশি সময় ভক্তদের সেই অপেক্ষা করতে হবে না।
এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। অন্যদিকে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে।