Sylhet Today 24 PRINT

রাত ৯টা থেকে গ্যাস মিলবে সিএনজি স্টেশনে

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২৫

নতুন বছরের ১ জানুয়ারি (বুধবার) থেকে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় ঘোষণা করেছে সরকার। স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

এতদিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও আজ থেকে মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ‍্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনগুলোতে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। যা বুধবার থেকে কার্যকর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.