Sylhet Today 24 PRINT

জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৪.২৩ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২৫

গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট দেশজ উপাদানের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ২৩ শতাংশ কমেছে।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।

বিবিএস জানায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপির প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮১ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, কৃষি খাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ০ দশমিক ১৬ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ০ দশমিক ৩৫ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ, যা গত বছরের একই সময়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। সেবা খাতে গত তিন মাসে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.