Sylhet Today 24 PRINT

এমপি হওয়ার বয়স কমিয়ে ২১ বছর করার সুপারিশ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২৫

সংসদ সদস্য (এমপি) হিসেবে প্রার্থী হওয়ার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করার প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো জমা দেয়।

সেইসঙ্গে দ্বিকক্ষ-বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি নিম্নকক্ষ বা জাতীয় সংসদ (ন্যাশনাল এসেম্বলি) এবং আরেকটি উচ্চকক্ষ (সিনেট)। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.