Sylhet Today 24 PRINT

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাওনকে গ্রেপ্তা্র করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

ডিবিপ্রধান বলেন, ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.