Sylhet Today 24 PRINT

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৫

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হয়েছেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তাকে ধানমন্ডির সোবাহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দীপংকর তালুকদার। তিনি রাঙ্গামাটির প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদের পাঁচবারের প্রাক্তন সদস্য । এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি তিনি। গত ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় একাধিক মামলাও হয়েছে দীপংকরের বিরুদ্ধে।

এদিকে দীপংকর তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলাচ্ছে দুনীতি দমন কমিশন দুদকও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.