Sylhet Today 24 PRINT

শিল্পকলার সাবেক পরিচালক শহীদজায়া সারা আরা মাহমুদ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

শহীদ আলতাফ মাহমুদ ও সারা আরা মাহমুদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক সারা আরা মাহমুদ মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকায় নিজ বাসাতে সারা মাহমুদের মারা যান।

সারা মাহমুদের মৃত্যুর তথ্যের সত্যতা তার মেয়ে শাওন মাহমুদ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন।

সারা আরা মাহমুদ ‘আমার ভাইয়ের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী।

১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে। এরপর শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মত তিনিও আর ফিরে আসেননি।

সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টোদিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।

সোমবার জোহরের পর ইস্কাটনে নূর নগর জামে মসজিদে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তার মায়ের কবরে সারা মাহমুদকে দাফন করা হবে।a

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.