Sylhet Today 24 PRINT

আমি তাদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তারা দেশ থেকে প্রচুর টাকা লুট করেছে। এখন সেই টাকা ব্যবহার করছে।

সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। কাল থেকে এর একটা ফল আপনারা দেখতে পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমি তাদের ঘুম হারাম করে দেব। দিনে রাতে কোথাও তাদের স্থান হবে না। সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। আমি বাহিনীর সবাইকে বলে দিয়েছি, তারা টহল কার্যক্রম আরও জোরদার করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.