Sylhet Today 24 PRINT

কাল থেকে রোজা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২৫

দেশের আকাশে শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২ মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই হিসাবে ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবির নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহ্‌রি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.