Sylhet Today 24 PRINT

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২৫

লেখক গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই পুরস্কার গ্রহণ না করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বদরুদ্দীন উমরের পক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.