Sylhet Today 24 PRINT

পার্বতীপুরে ট্রাক উল্টে প্রাণ গেলো চারজনের

নিউজ ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

দিনাজপুরের পার্বতীপুরে কাঠবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন ।

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার গভীররাতে  ফুলবাড়ী-পর্বতীপুর মহাড়কের বড়পুকুরিয়া কয়লাখনির পোলফেস গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওয়াবগঞ্জ এলাকার হরিলাকুল গ্রামের আব্দুল মালেকের ছেলে রেজাউল (৬০)। একই এলাকার করিমউদ্দিনের ছেলে ইসমাইল (৪২), নওয়াব আলীর ছেলে জাকিরুল (৩৮) ও আশুর ছেলে দিলিপ বড়ুয়া।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম জানান, গভীররাত নওয়াবগঞ্জ এলাকা থেকে ট্রাকটি (নং ঢাকা মেট্রো-ট-১৬৯৯১০) কাঠবোঝাই করে দিনাজপুর আসছিল। ট্রাকটি বড়পুকুরিয়া কয়লাখনির পোলফেস গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এসময় ট্রাকে থাকা গাছের গুঁড়িচাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এতে আহত হন আরও তিনজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.