Sylhet Today 24 PRINT

২৩ দিনের ছুটিতে শাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩দিন ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ ছুটি শুরু হচ্ছে রোববার (১৬ মার্চ)।
 
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর উপলক্ষে ১৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। এছাড়া ১ বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে ১৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.