Sylhet Today 24 PRINT

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২৫

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে বলে মনে করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

এসময় আসিফ নজরুল বলেন, ‘শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না। সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দুই মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বরং ক্ষমতার ভারসাম্য আনাটা গুরুত্বপূর্ণ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.