Sylhet Today 24 PRINT

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২৫

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

রোববার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, নিহত ব্যক্তি বিএনপি নেতা সাধন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোঁজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।

নিহতের ভাগ্নে জিহাদ বলেন, বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি৷ এখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানায়৷ আমরা এখন এখানেই আছি৷

তিনি আরও বলেন, বাড্ডা থানায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। কারা এই ঘটনা ঘটিয়ে এখন পর্যন্ত আমরা জানি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.