Sylhet Today 24 PRINT

মার্কিনীদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দূতাবাসের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২৫

বাংলাদেশে প্রায় সর্বত্র প্রতিবাদমূলক বিক্ষোভ কর্মসূচি বাড়তে থাকায় মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেইজে এক পোস্টে পরামর্শ দেওয়া হয়।

দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করা উচিত। অনেক সমাবেশ শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও একপর্যায়ে অল্পসময়েই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাই বড় সমাবেশ সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হবে।

দূতাবাস একই সঙ্গে নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতেও নাগরিকদের পরামর্শ দিয়েছে। আশপাশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.