Sylhet Today 24 PRINT

প্রেমের বিয়েতে সুখি হওয়া যায় না! - সমাজকল্যানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। ইতিমধ্যে আওয়ামীলীগ সরকার সরকার ১৪ কোটি বই প্রস্তুত করেছে

নিউজ ডেস্ক  |  ৩১ ডিসেম্বর, ২০১৪

সমাজকল্যাণমন্ত্রি সৈয়দ মহসীন আলী অভিযোগ করে বলেছেন আজকাল ছাত্র-ছাত্রীরা মোবাইলে ও ফেইসবুকে প্রেমালাপ নিয়ে ব্যস্ত থাকে। প্রেম করে বিয়ে করে সুখী হওয়া যায় না। ছাত্র-ছাত্রীদের প্রেমালাপ থেকে বিরত রাখতে ফেইসবুক ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

 



৩১ ডিসেম্বর দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



সমাজকল্যাণমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার সরকার ১৪ কোটি বই প্রস্তুত করেছে। প্রতি বছরের পয়লা জানুয়ারি সারাদেশে বই উৎসব হয়।



যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বৃত্তি প্রদান ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের চেয়ারপারসন অনর উদ্দিন জাহিদ।



শিক্ষিকা মাহজামিন আক্তার সুমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ।



সভায় স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য ইউকে ট্রাস্টের সাবেক চেয়ারপারসন সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটন। সভা শেষে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এডুকেশন ট্রাষ্টের পক্ষ থেকে নগদ বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।

 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.