Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আজ শনিবার দুপুরে সেনাপ্রধান সস্ত্রীক বঙ্গভবনে যান। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর ফেসবুক পেজে সৌজন্য সাক্ষাতের ছবি শেয়ার করে বলা হয়, সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

ছবিতে দেখা যায়, সেনাপ্রধান ও তাঁর স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও বঙ্গবভনের কর্মকর্তারা। তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন।

এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.