Sylhet Today 24 PRINT

রোগীর মৃত্যু: ৫ বছরের জন্য ডা. স্বপ্নীলের সনদ স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২৫

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ৫ বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি।

এছাড়া, আরও ১৩ চিকিৎসকের বিএমডিসি সনদ ৬ মাস থেকে ৪ বছর পর্যন্ত স্থগিত করেছে বিএমডিসি।

উল্লেখ্য, দুই বছর আগে প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার দায় খুঁজে পাওয়ায় এমন নির্দেশনা দেয়া হয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর ছাতক উপজেলার এলজিইডি প্রকৌশলী আফসার আহমেদ ধানমন্ডির বেসরকারি ল্যাবএইড হাসপাতালে মারা যান। তিনি চিকিৎসক স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এবং ওই দিন অ্যান্ডোস্কপি করাতে এসেছিলেন। ওই ঘটনার সাড়ে চার মাস পর চিকিৎসক স্বপ্নীল ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেন আফসার আহমেদের ভাই খায়রুল বাশার।

এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্বপ্নীলের কাছে অ্যান্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহিব রেজার। স্বাস্থ্য অধিদফতরের তদন্তে ওই রোগীর মৃত্যুর জন্যও ডা. স্বপ্নীল ও ল্যাবএইড কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.