Sylhet Today 24 PRINT

সাড়ে দশ মাসে আওয়ামী লীগ আমলের ৯৭৭ স্থাপনার নাম পরিবর্তন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০২৫

গত বছরের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনে পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১ হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে। এই স্থাপনার মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে নামাঙ্কন করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

সহকারী প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.