Sylhet Today 24 PRINT

বিমানবন্দরে শৃঙ্খলা রক্ষায় যাত্রীদের জন্য ৫ নির্দেশনা

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৃঙ্খলা রক্ষায় পাঁচ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এতে যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরে দুই মিনিটের বেশি অবস্থান করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

নির্দেশনাগুলোতে বলা হয়-

১.হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

২.যাত্রীসাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতকল্পে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।

৩.সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ ২ মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।

৪.বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হলো।

৫.বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.