Sylhet Today 24 PRINT

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

এনসিপির প্রতিনিধিদল জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রাসহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করে।

এ সময় উপস্থিত আরো ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.