Sylhet Today 24 PRINT

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের জমি ও ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২৫

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের ৫ কাঠা জমি এবং ৮ টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন এই আবেদন করেন।

‎জব্দের আদেশ দেওয়া উত্তরা ২ নং সেক্টরে অবস্থিত ৫ কাঠা জমির মূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাবে জমা টাকার পরিমাণ ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা।

‎দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব ফ্রিজ ও ক্রোক করা একান্ত প্রয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.