Sylhet Today 24 PRINT

মধ্যরাতে মির্জা ফখরুল ইসলামকে হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০২৫

থাইল্যান্ডে সাত দিন চিকিৎসা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল। বাসায় যাওয়ার পর তিনি অসুস্থবোধ করেন। মধ্যরাতে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকালে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজ সকালে বলেন, গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ফেরার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন মির্জা ফখরুল। সেখান তিনি প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ছিলেন। এরপর তিনি বাসায় যান। বাসায় গিয়ে অস্বস্তি বোধ করতে থাকেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের অধীন তাঁকে ভর্তি করা হয়।

দিবাগত রাত আড়াইটার দিকে জাহিদ হোসেন জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.