Sylhet Today 24 PRINT

রুমিন ফারহানা বিএনপির ‘আ.লীগ বিষয়ক সম্পাদক’ : হাসনাত আবদুল্লাহ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রুমিন ফারহানাকে নিয়ে হাসনাত আরও বলেন, তিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন। হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা। তিনি আওয়ামী আমলে সব ধরনের সুবিধা নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের অভিযোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, উনি (রুমিন) সবসময় বলেন বিগত ১৫ বছরে উনি ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ উনি আওয়ামী লীগের কাছ থেকে সবধরণের সুযোগ সুবিধা নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.