Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২৫

রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। ‎সোমবার সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে তারা অবস্থান নেয়।

রোববার একটি টকশোতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। এরপরই সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসায় সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়।

‎পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয়। এসময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

‎ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.