সিলেটটুডে ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে কসোভোর রাষ্ট্রপতি ভজোসা ওসমানী সাদ্রিউ এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এছাড়া নিউইয়র্কের একটি হোটেলে ক্লাব ডি মাদ্রিদের প্রেসিডেন্ট এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি দানিলো তুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।