Sylhet Today 24 PRINT

খাগড়াছড়ির সহিংসতায় নীরব: প্রতিবাদে এনসিপি ছাড়লেন অলিক মৃ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে বিক্ষোভ-সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব বলে অভিযোগ করেছেন অলিক মৃ। এই ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন।

গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন।

পদত্যাগের কথা বলতে গিয়ে অলিক মৃ ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদের বক্তব্যের বিষয় উল্লেখ করেন। তার বক্তব্যকে তিনি মিথ্যাচার বলে অভিযোগ করেন।

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিসংতা ও গুলির ঘটনা ঘটে।

সোমবার বেলা সোয়া ১১টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অলিক মৃ লিখেছেন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি৷ এনসিপির জন্য শুভ কামনা৷ ইনকিলাব জিন্দাবাদ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.