Sylhet Today 24 PRINT

বিমানবন্দরে এনসিপির নেতাকর্মীর হেনস্থার শিকার সাংবাদিক

প্রেস ব্রিফিং বয়কট

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ কাভারে গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছিল এনসিপি।

এনসিপির এই দুই নেতা প্রধান উপদেষ্টার জাতিসংঘে ভ্রমণসঙ্গী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.